ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

খবর টি পড়েছেন : ১৫০
রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশে ঠাঁই নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে দুই দেশের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এ গ্রুপের কাজ হবে নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। ১৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর উপস্থিতে দুই দেশের সচিব যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের দলিলে (টার্মস অব রেফারেন্স) সই করেন।
দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৫ জন করে সদস্য নিয়ে মোট ৩০ সদস্যের এই গ্রুপ গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তবে কবে থেকে গ্রুপটি কাজ শুরু করবে তা নিশ্চিত জানাননি পররাষ্ট্রমন্ত্রী।
সম্মতিপত্র স্বাক্ষরের ২৫ দিনের মাথায় সোমবার ঢাকা পৌঁছায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দুই দেশের বৈঠকে তিনি নয় সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।
গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর সহিংসতা ও নির্যাতন শরু করলে এ পর্যন্ত ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঠাঁই নিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে নেত্রকোনায় রাষ্ট্রদোহীতার মামলা পরবর্তী সংবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সর্বোচ্চ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads