ads

বুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১১৩ অসহায় পরিবারের মাঝে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে ১১৩ অসহায় পরিবারের মাঝে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার বন্যা, অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও গৃহহীন ১১৩ পরিবারের মাঝে ত্রাণের ২ বাণ্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বলে শেখ হাসিনা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝেন। ছায়া হয়ে তাদের পাশে দাঁড়ান। আর এজন্যই সরকারের ত্রাণ তহবিলের আওতায় গৃহহীনদের ঘর তুলে মাথা গোঁজার ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অধ্যক্ষ মলয় মোহন বল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান শুরু পরবর্তী সংবাদ অদম্য নারী; শেরপুরে সমাজ উন্নয়নে অগ্রগামীতার প্রতীক নাছরিন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads