ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোনালদোর আরেকটি কীর্তি

খবর টি পড়েছেন : ১৩৬
রোনালদোর আরেকটি কীর্তি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে এমন এক কীর্তি গড়েছেন যেখানে এর আগে কারো পদচারণা ঘটেনি। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে এক গোল করে ইতিহাস গড়েন রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে গ্রুপ পর্বের ছয় ম্যাচের ছয়টিতেই গোলের দেখা পেয়েছেন রোনালদো। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ আসর শুরু হওয়ার পর প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্বের ছয় ম্যাচের ছয়টিতেই গোল করার কীর্তি গড়েন রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ৬ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯টি। সবমিলিয়ে ইউরোপের কুলিন প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ তারকার গোল ১১৪টি; চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ১৭টি বেশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দারুণ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানইউ পরবর্তী সংবাদ শুরু হচ্ছে বিপিএলের উত্তেজনাকর নক-আউট পর্ব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads