নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ব্রিধান-৭৪ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও হারভেস্ট প্লাস এর সহযোগিতায় উপজেলা কৃষি অফিসে ওইসব বীজ বিতরণ করা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ওই বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৮০ জন কৃষকের মাঝে ব্রিধান-৭৪ এর প্রদর্শনী প্লট দেওয়া হবে।

























