নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ৩ দিনব্যাপী প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে ওই অবহিতকরণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি),ঢাকার আয়োজনে এবং নকলা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওই কোর্স চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, তিনটি ব্যাচে ওই কোর্স চলবে। প্রথম ব্যাচ ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ব্যাচ ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এবং তৃতীয় ব্যাচ ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ওই কোর্সে উপজেলার সকল জনপ্রতিনিধিদের প্রশাসন অবহিতকরণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
























