
আলমগীর হোসেন,শেরপুর ঃ শেরপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ ডিসেম্বর শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফার উপ-পরিচালক আলহাজ্ব হাবেজ আহমেদের সভাপত্বিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম । প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা লীগের সভাপতি মাওঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাওঃ শরাফত আলী। অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন মাইসাহেবা মসজিদের খতিব মাওঃ আকরাম হোসেন, হযরত শাহ কামাল (রঃ) মাজার শরীফ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল জলিল, বাগরাকসা তালুকদার বাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ইফার অন্যান্য কর্মকর্তা, গণশিক্ষার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমামগণ ওই সময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় ও হযরত শাহ কামাল (রঃ) মাজার জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
























