ads

বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিনা’র কৃষক প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ১৫৫
নকলায় বিনা’র কৃষক প্রশিক্ষণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিষমুক্ত সবজি, ফল, ডাল ও তৈল ফসলের সমন্বিত রোগ এবং পোকা দমন ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বুধবার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বিনা, ময়মনসিংহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের আয়োজনে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে নকলা বিআরডিবি হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবুল কাশেম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ তাজমুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম রসুল ও বৈজ্ঞানিক সহকারী রমেন্দ্র চন্দ্র নায়ক।
্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৫০ জন কৃষক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের জনসচেতনতায় আলোচনা সভা পরবর্তী সংবাদ নকলায় সমাজ সেবার ভাতা বিতরণ

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads