ads

শনিবার , ২৫ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫২
ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার বিকেলে মরিয়মনগর কমিউনিটি সেন্টার মাঠে স্রষ্টার উদ্দেশ্যে নতুন ফসল উৎসর্গ উপলক্ষে বাংলাদেশ গারো ছাত্র সংগঠণ (বাগাছাস) ওই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানের শুরুতে বিকেল ৩টায় গারো সম্প্রদায়ের ধর্মীয় রীতিতে ¯্রষ্টার প্রতি আনুগত্যের প্রকাশ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সী কয়েক শত মানুষ অংশ নেন। প্রার্থনাপর্ব পরিচালনা করেন খামাল প্রভাত কুবি। বাগাছাস’র কেন্দ্রীয় সাবেক সভাপতি পবিত্র ম্রং এর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক অসীম ম্রং, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর সত্যজিৎ মৃ প্রমূখ। শেষে গারো শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্রহ্মচারী বিতর্ক ॥ এবার চাঁদাবাজী মামলায় কলেজ… পরবর্তী সংবাদ ৭ মার্চের ভাষণ স্বীকৃতি প্রাপ্তিতে নকলায় আনন্দ শোভাযাত্রা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads