নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন কৃষকের মাঝে ৮০ কেজি করে উচ্চ ফলনশীল বারি জাতের ৬.৪ মেট্রিকটন আলুবীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (অঞ্চল-২)’র আওতায় সরেজমিন গবেষণা বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও নকলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মুক্তমঞ্চ মাঠে ওইসব আলুবীজ বিতরণ করা হয়।
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ একেএম জোনায়েদ-উল-নূরের সভাপতিত্বে ওই বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ সামছুর রহমান ও মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আজাদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী এবং শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।

























