ads

বুধবার , ২২ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডায়াবেটিক সমিতির নির্বাচন ৮ ডিসেম্বর

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরে ডায়াবেটিক সমিতির নির্বাচন ৮ ডিসেম্বর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২০ নভেম্বর পরিচালনা পরিষদের ১৪ পদে দুটি প্যানেলে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে সভাপতি পদে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা, বর্তমান সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর নেতৃত্বাধীন একটি প্যানেলের বিপরীতে অপর প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে বিদায়ী সাধারণ সম্পাদক ডাঃ এটিএম মামুন জোশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডালিয়া-ঠান্ডু প্যানেলে ২টি সহ-সভাপতি পদে অধ্যাপক মোঃ মনিরুজ্জামান ও অধ্যাপক শাহী উম্মুল বানিন, ২টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসএম এনামুল হক মিরজু ও এডভোকেট শক্তিপদ পাল, কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান সুজা এবং ৭টি নির্বাহী সদস্য পদে আঞ্জুমুন লিপি, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, নন্দ সাহা, আলহাজ্ব মোঃ ফজলুল হক, রোকেয়া বেগম, লেহাজ উদ্দিন ও মাওলানা শরাফত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মোস্তফা-জোশ প্যানেলে সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ আনিসুজ্জামান ও এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট ছামিউল ইসলাম আতাহার ও মোঃ সেরাজুল করিম পনির, কোষাধ্যক্ষ পদে ফজলুল কবীর সুরুজ এবং নির্বাহী সদস্য পদে গোলাম মোঃ শরীফুল আলম মুক্তা, শেখ মামুনুল আলম, আলহাজ্ব মোস্তফা খাজা কামাল, মজিবর রহমান, এডভোকেট মোখলেসুর রহমান জীবন, শফিউল আলম চাঁন ও ছালেহ আহমদ বাবুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ বছর মেয়াদী এ পরিচালনা পরিষদের নির্বাচনে এবার ভোটার হয়েছেন ২৫১ জন হলেও ইতোমধ্যে শহরের সচেতন মহলে ওই নির্বাচন নিয়ে বিশেষ করে সভাপতি পদে গুরু-শিষ্যের লড়াইয়ের বিষয়টি নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে।
এদিকে ওই নির্বাচনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রধান নির্বাচন কমিশনার এবং অধ্যাপক মুশফিকুজ্জামান সেলিম ও এডভোকেট গোলাম কিবরিয়া বুলু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করচেন। নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, জেলার একটি দায়িত্বশীল শীর্ষ প্রতিষ্ঠানের এ নির্বাচনে জেলার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সদস্য-আজীবন সদস্য রয়েছেন। কাজেই এ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর পরবর্তী সংবাদ শেরপুরে দু’দিন ধরে অচল আখেরমামুদের বাজার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads