ads

শনিবার , ১৮ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগ নেতা আক্কাস আলীর ইন্তেকাল ॥ হুইপ আতিকের শোক প্রকাশ

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে আ’লীগ নেতা আক্কাস আলীর ইন্তেকাল ॥ হুইপ আতিকের শোক প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাঃ সেকান্দর আলী কলেজের প্রভাষক মুন্নী জাহানের বাবা, বিশিষ্ট সমাজসেবক আক্কাস আলী আর নেই। তিনি ১৭ নভেম্বর শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তিনি ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। একসময় তিনি ইউপি সদস্য ছিলেন এবং পরবর্তীতে তিনি দু’দফায় ইউপি চেয়ারম্যান নির্বাচনেও অংশ নেন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসাসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
শুক্রবার বাদ জুম্মা তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে প্রথম নামাজে জানাজা ও বাদ আছর চান্দেরনগর কড়ইতলা বাজার ঈদগাহ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কড়ইতলা ঈদগাহ মাঠে হুইপ আতিউর রহমান আতিক ও অন্যান্য রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লী এবং তেরাবাজার মাদ্রাসা মাঠে নামাজে জানাজায় সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন। দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করে বলেন, আক্কাস আলী ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ভাল কর্মীকে হারিয়েছে। এছাড়া অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও সরকারি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads