শেরপুরে ৪ গুণী-শ্রেষ্ঠ শিক্ষক পেলেন সম্মাননা

খবর টি পড়েছেন : ২২৩
শেরপুরে ৪ গুণী-শ্রেষ্ঠ শিক্ষক পেলেন সম্মাননা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের ৪ গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত অনুষ্ঠানে ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন গুণী শিক্ষক ক্যাটাগরিতে মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান ও সাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খানম এবং শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহসীন আলী আকন্দ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ চক্রবর্তী।
এ উপলক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও জেলা গণশিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন। এর আগে এক র‌্যালি জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব শিক্ষক দিবস ২০১৭: আমাদের অঙ্গীকার ॥ ড.… পরবর্তী সংবাদ শেরপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ-সার বিতরন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads