ads

বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে এবার কিশোরী ধর্ষণের শিকার

খবর টি পড়েছেন : ১৫৬
ঝিনাইগাতীতে এবার কিশোরী ধর্ষণের শিকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার:শেরপুরের ঝিনাইগাতী পল্লীতে এবার এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।ওই ঘটনায় বৃহস্পতিবার ধর্ষক শফিউল্লাহ সোহান (২২) সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।ধর্ষণের ক্ষত নিয়ে সেই কিশোরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তবে এখনও গ্রেফতার হয়নি ধর্ষক সোহান বা তার কোন সহযোগী।
জানা যায়,ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল্লাহ দুলার পুত্র কলেজ শিক্ষার্থী শফিউল্লাহ সোহান গত ৭ অক্টোবর পিতা-মাতার অনুপস্থিতিতে স্থানীয় কৃষক পরিবারের কিশোরী কন্যা ও হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে তার পিতার বাড়ীতে গিয়ে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণ করে।ওই সময় কিশোরীর এক আতœীয় খোঁজ নিতে গিয়ে সোহানসহ তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।পরে সোহানকে বাড়ীর অন্যান্য লোকজন আটক করে রাখলে তার আতœীয়-স্বজন খবর পেয়ে ওই বাড়ীতে ছুটে যায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় পরের দিন বিয়ের ব্যবস্থা গ্রহনের আশ্বাসে ছাড়িয়ে নিয়ে যায়।কিন্তু পরের দিন তারা ওই কিশোরী বিয়ের ব্যবস্থা না করে ধর্ষণের আলামত ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত হয়।ওই অবস্থায় বুধবার রাতে ধর্ষিতা কিশোরীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ধর্ষক সোহানসহ ৪ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত বিপ্লব কুমার বিশ্বাস জানান,কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ পেয়েছি । ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুষ্টি উন্নয়নে বিনার কৃষক প্রশিক্ষণ পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেপ্তার

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads