ads

মঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গাদের সহায়তায় নকলা পৌরসভা ও ইত্তেফাকুল উলামা

খবর টি পড়েছেন : ১১৯
রোহিঙ্গাদের সহায়তায় নকলা পৌরসভা ও ইত্তেফাকুল উলামা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে নকলা পৌরসভা ও ইত্তেফাকুল উলামা নকলা উপজেলা শাখা। ১০ অক্টোবর মঙ্গলবার বিকেলে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌরসভার পক্ষে মেয়র হাফিজুর রহমান লিটন নগদ ২০ হাজার টাকা এবং ইত্তেফাকুল উলামার পক্ষে মুফতি আব্দুল জলিল কাসেমী নগদ ৪০ হাজার টাকার চেক নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
ওইসময় নকলা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, পৌরসভার সচিব মনিরুল হাসান, হাফেজ মাওলানা লুৎফর রহমান, সুপার মাওলানা অলিউল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, হাফেজ মাওলানা মারুফ হাসান, হাফেজ মাওলানা উসমান গণি, মাওলানা আব্দুল জলিল প্রমুখ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ ॥ ঘৃণায় ধর্ষক জসিমকে তালাক… পরবর্তী সংবাদ নকলায় সমাজ সেবার কার্ড ও ভাতা বিতরণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads