ads

শনিবার , ৭ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন মাশরাফি-সাকিবরা

খবর টি পড়েছেন : ১৯১
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন মাশরাফি-সাকিবরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকা ছেড়েছেন চার ওয়ানডে টাইগার সদস্য, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও ওয়ানডে ক্রিকেটে নবাগত পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের। শনিবার সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে গেছেন তারা।

Shamol Bangla Ads

৯ অক্টোবর ঢাকা ছাড়ার কথা থাকলেও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১০ অক্টোবর পৌঁছে কন্ডিশন বোঝা কঠিন হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। এমনটা ভেবেই নির্ধারিত তারিখের দু’দিন আগেই ঢাকা ছাড়লেন ওয়ানডে তারকারা।

১৫ অক্টোবর ‍ডায়মন্ড ওভালে টাইগার ও প্রোটিয়াদের মধ্যে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশ।

Shamol Bangla Ads

এরপর ২৬ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ম্যাংগুয়াং ওভালে। এরপর ২৯ অক্টোবর সেনওয়েস পার্কে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনিুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টসে জেতাই ভুল হয়েছে! পরবর্তী সংবাদ অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিক!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads