ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

খবর টি পড়েছেন : ১৩৯
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

৪ অক্টোবর বুধবার ঘোষিত ওয়ানডে দলে আছেন টেম্বা বাভুমাও। আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচে ওপেনিংয়ে নেমে  সেঞ্চুরি করেছিলেন বাভুমা । দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপটা বেশ শক্তিশালীই। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আছেন কদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া জেপি ডুমিনি।

Shamol Bangla Ads

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তার সঙ্গে আছেন পেস অলরাউন্ডার ওয়েইন পারনেল ও আন্দিলে ফিকোয়াও। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির।

আগামী ১৫ অক্টোবর কিম্বারলিতে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ পার্ল ও ইস্ট লন্ডনে যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফারহান বেয়ারদিয়েন,  জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স,  ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসন, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুরুষদের ম্যাচে নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন… পরবর্তী সংবাদ টসে জেতাই ভুল হয়েছে!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads