ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়া বিশ্বকাপ ২০১৮: ঝুকিতে আর্জেন্টিনা

খবর টি পড়েছেন : ১২৭
রাশিয়া বিশ্বকাপ ২০১৮: ঝুকিতে আর্জেন্টিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার স্বপ্নটা আজ বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে।। আগামী সাত দিনে বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষ দুটি ম্যাচই নির্ধারণ করে দেবে রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির দল সরাসরি খেলতে পারবে কি না।

Shamol Bangla Ads

দক্ষিণ আমেরিকা থেকে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল। বাকি আছে তিনটি জায়গা। শেষ দুই রাউন্ড কোয়ালিফাইং ম্যাচের পর নির্ধারিত হবে ব্রাজিলের সঙ্গী হয়ে এই গ্রুপ থেকে সরাসরি কারা খেলবে বিশ্বকাপে।

এই গ্রুপে আর্জেন্টিনা আছে পয়েন্ট তালিকার পাঁচ নাম্বারে। বিশ্বকাপে সরাসরি নিজেদের জায়গা নিশ্চিত করতে সেরা চারের মধ্যে থাকতে হবে মেসির দলকে। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সে তারা খেলবে পয়েন্ট তালিকার চার নাম্বারে থাকা পেরুর বিপক্ষে। এর পাঁচদিন পর রাউন্ডের শেষ ম্যাচটি খেলতে হবে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচু ইকুয়েডরে।

Shamol Bangla Ads

কোয়ালিফাইং রাউন্ড উৎরাতে না পারলেও যে আর্জেন্টিনার সুযোগ একেবারে শেষ হয়ে যাবে এমন নয়। তবে বিপদ আরও বাড়বে নিঃসন্দেহে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের তাহলে দুটি প্লে-অফ খেলতে হবে ওসিনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে।

ফিফা র‌্যাংকিংয়ের চার নাম্বারে থাকা আর্জেন্টিনা বাছাইপর্বের সর্বশেষ নয় ম্যাচে জয় পেয়েছে মাত্র ২টিতে। এখন পর্যন্ত বাছাইপর্বে মোটে ১৬টি গোল দিতে পেরেছে তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবচেয়ে কম গোল পাওয়া দলের মধ্যে যেটি দ্বিতীয়। এমনকি ডিফেন্সিভ মানসিকতা নিয়ে খেলা প্যারাগুয়েও বাছাইপর্বে তাদের যে বেশি গোল করেছে।

এমন পারফম্যান্সের পর আগামী বছরের মার্চ থেকে শুরু রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ পড়ে গেছে ভীষণ অনিশ্চয়তায়। যদি এখান থেকে ঘুরে না দাঁড়াতে পারেন মেসিরা, তবে ১৯৭০ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে দেখা যাবে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার মত একইরকম ঝুঁকিতে আছে চিলি। পয়েন্ট তালিকার ছয় নাম্বারে থাকা অ্যালেক্সিস সানচেজের দল শুক্রবার খেলবে অষ্টম স্থানে থাকা ইকুয়েডরের বিপক্ষে। আর কোয়ালিফাইং রাউন্ডে তাদের শেষ ম্যাচ ১১ অক্টোবর শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে রোহিঙ্গা ফুটবল দল পরবর্তী সংবাদ বাপ-ব্যাটার শুভ জন্মদিন আজ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads