ads

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্রিয়াযোগ উপাসনালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে ক্রিয়াযোগ উপাসনালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের নয়ানীবাজারস্থ পোদ্দার ভবনের চতুর্থ তলায় ক্রিয়াযোগ উপাসনালয়ে ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ উপলক্ষে উপাসনালয়ের সেবক ব্রহ্মচারী সান্তানন্দের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণগোপাল সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আনিসুর রহমান, ডাঃ টি.কে সাহা, আমিনা জেনারেল হাসপাতালের পরিচালক ফারহানা জান্নাত স্মৃতি, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা জাসদ সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, উপাসনালয় পরিচালনা কমিটির সভাপতি জীবন সাহা, আকাশ বণিক প্রমুখ।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন। এ ক্যাম্প প্রতি ইংরেজি মাসের শেষ দিবসে নিয়মিতভাবে চলবে। এর আগে অতিথিগণের মাধ্যমে উপাসনালয় অঙ্গণে শ্বেত কপোত উড়ানো ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুঃস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলায় ভিক্ষুক পূর্নবাসন প্রক্রিয়া শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads