ads

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেনাল্টি ভাগাভাগিতে নেইমার-কাভানি দ্বন্দ্বের ইতি!

খবর টি পড়েছেন : ১২৮
পেনাল্টি ভাগাভাগিতে নেইমার-কাভানি দ্বন্দ্বের ইতি!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেইমার এবং কাভানির মধ্যকার পেনাল্টি কিক নিয়ে যেই দ্বন্দ্ব হয়েছে সেটির ইতিবাচক সমাধান খোঁজার চেষ্টা করছে পিএসজি। আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে, এই দুজনের কেউ কাউকে ছাড় দেবেন না। তবে পিএসজি কোচ উনাই এমেরি দুজনকেই সন্তুষ্ট রেখে সমাধান দিতে চাইছেন। আগামী ম্যাচগুলোতে ভাগাভাগি করে পেনাল্টি কিক নেয়ার পক্ষে মতামত দিয়েছেন তিনি।
লিঁওর বিপক্ষে গত সপ্তাহের শুরুতে ফরাসি লিগ ম্যাচে পেনাল্টি কিক নিয়ে নেইমার ও কাভানির মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। সেই দ্বন্দ্ব এখনো মিইয়ে যায়নি। গত শনিবার মঁপিলিয়ে ম্যাচে নেইমারকে বিশ্রামে রাখে পিএসজি। তবে বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি ফিরবেন বলে নিশ্চিত করেছেন এমেরি।
নেইমার ফেরায় প্রশ্ন জেগেছে, বায়ার্নের বিপক্ষে কিংবা আগামী ম্যাচগুলোতে পিএসজি পেনাল্টি পেলে কাভানি নাকি ব্রাজিলিয়ান তারকা স্পট-কিক নেবেন। স্পট-কিক নিয়ে নতুন করে দ্বন্দ্ব লাগবে না তো?
পেনাল্টি কিক নিয়ে দ্বন্দ্বের ইতি টানার বিষয়ে এমেরি বলেন, ‘আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং তারা জানা পরিস্থিতি কোন দিকে গেছে। পেনাল্টি কিক নেয়ার জন্য আমাদের অনেক খেলোয়াড় তৈরি রয়েছে এবং তারা এর জন্য প্রস্তুতও। পরিসংখ্যান বিবেচনা করে আমি চাই কাভানি এবং নেইমার এই দায়িত্ব ভাগাভাগি করুক।’
এরপর এমেরি যেটি বলেছেন সেটি নিয়ে ‘হাস্যরস’ও হতে পারে, ‘আমরা বেশি বেশি পেনাল্টি জিততে চাইবো। যাতে করে তারা দুজন পেনাল্টি নেয়ার সুযোগ পায়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন পরবর্তী সংবাদ ৩২০ রানে অলআউট বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads