ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোহিঙ্গা সহায়তা তহবিলে জেলা প্রশাসনের দান

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরে রোহিঙ্গা সহায়তা তহবিলে জেলা প্রশাসনের দান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা ও উপজেলায় বিভিন্ন ব্যাংকে ৬টি রোহিঙ্গা তহবিল খোলা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার শেরপুর জেলা রোহিঙ্গা সহায়তা তহবিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম জেলা প্রশাসকের হাতে ওই চেক হস্তান্তর করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকারসহ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া একই সময়ে বাংলাদেশ কালেক্টরেট নন-গেজেটেড কর্মচারি কল্যাণ সমিতির পক্ষ থেকেও নগদ ২০ হাজার টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। ওইসময় সমিতির সভাপতি জেলা নাজির রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সিএটু ডিসি মোঃ মেহেদী হাসান এবং কর্মচারি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ওই সহায়তার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, নালিতাবাড়ী উপজেলা রোহিঙ্গা সহায়তা তহবিলে স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এক লক্ষ টাকা দান করেছেন। অগ্রণী ব্যাংক লি. নালিতাবাড়ী শাখায় ইতোমধ্যে কৃষিমন্ত্রীর ওই টাকা জমা হয়েছে বলে ইউএনও তরফদার সোহেল রহমান জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম জানান, রোহিঙ্গা সহায়তার জন্য যেসব হিসাব খোলা হয়েছে সেসব হিসাবে যে কেউ অর্থ জমা করতে পারবেন। সপ্তাহান্তে সকল হিসাবের টাকা একত্র করে কক্সবাজার জেলার মূল তহবিলে প্রেরণ করা হবে। টাকা জমা দেওয়ার হিসাব নম্বরগুলো হলো-শেরপুর জেলায়-সোনালী ব্যাংক শেরপুর শাখায় ‘রোহিঙ্গাদের জন্য সহায়তা তহবিল-হি. নং-৬২০১৮০১০১৫০৪৪’, শেরপুর সদরে-সোনালী ব্যাংক শেরপুর শাখায়-‘রোহিঙ্গা সহায়তা ফান্ড-হি. নং-৬২০১৮০১০১৫০৪৩’, নকলা উপজেলায় সোনালী ব্যাংকে ‘রোহিঙ্গা সহায়তা তহবিল-হি. নং-২০০০০০১৩৬৪’, শ্রীবরদীতে অগ্রনী ব্যাংকে ‘রোহিঙ্গা শরণার্থী সহায়তা তহবিল-হি. নং-০২০০০১০৬১৫০৭৮’, ঝিনাইগাতীতে জনতা ব্যাংকে ‘রোহিঙ্গা সহায়তা ফান্ড-হি. নং-০১০০১০৫৬৬৭৯৭৮’ এবং নালিতাবাড়ীতে অগ্রনী ব্যাংকে ‘রোহিঙ্গা শরনার্থী সহায়তা ফান্ড-হি. নং-০২০০০১০৬১৫০৭৮ (অনলাইন) এবং সিি ২৫৮১ (ম্যানুয়েল)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেস কাউন্সিলের আয়োজনে শেরপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা কাল পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads