স্টাফ রিপোর্টার : শেরপুরে ১০ বোতল ভারতীয় মদসহ প্রকাশ কর্মকার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার কুসুমহাটি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামের বাসিন্দা।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সদর থানার এস আই কামরুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সদর উপজেলার কুসুমহাটি বাজার থেকে ১০ বোতল মদসহ প্রকাশকে আটক করেন।
























