ads

শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীতে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আওতাধীন শ্রীবরদী থানা উপ-কমিটির শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার শ্রীবরদী এপিপিআই হলরুমে শ্রমিকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সভাপতি পদে আব্দুল জলিল ৫৯ ভোট ও সাধারন সম্পাদক পদে স্বাধীনুর রহমান স্বাধীন ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে পুলিন চন্দ্র বর্মন ৪৪ ভোট, সহ-সম্পাদক পদে হাবিবুর মিয়া ৭০ ভোট, কোষাধ্যক্ষ পদে ছলি মিয়া ৫৩ ভোট, প্রচার সম্পাদক পদে সুজন মিয়া ৬৮ ভোট, দপ্তর সম্পাদক পদে নবীবর রহমান ৪৫ ভোট ও কার্যকরি সদস্য পদে আব্দুল হাকিম ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দেবরাম বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন শেরপুর জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সভাপতি ফারুক আহম্মেদ। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী সমিতির সাবেক সভাপতি কুরবান আলী ও সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আতাউর রহমান বিএসসি।

Shamol Bangla Ads

নির্বাচনে ১শ ১২জন ভোটারের মধ্যে ১শ ১০জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে খোশ মুহাম্মদ চৌধুরী… পরবর্তী সংবাদ শেরপুরে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads