
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক হাকীম মোঃ আব্দুর রউফ, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মিষ্টার আলী ও মাওলানা রহুল আমিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রেদোয়ান আহমেদ, মদীনাতুল উলুম মাদ্রাসার মূফতি খালিছুর রহমান প্রমূখ। বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানান এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

























