বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯০
বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দিনাজপুর : বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটা মানুষও ঘরহারা থাকবে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের পুর্নবাসন করা হবে। তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। সব ক্ষতিগ্রস্ত মানুষ যথাযথ ক্ষতিপূরণ পাবেন। তিনি ২০ আগস্ট রবিবার দিনাজপুরের বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় ওইসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বন্যা, দুর্যোগ থাকবে। সেই পরিস্থিতি মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটি মানুষও গৃহহীন থাকবে না এবং না খেয়ে মারা যাবে না। সবাইকে ঘর-বাড়ি নির্মাণ করে দেয়া হবে। আমরা সেই ব্যবস্থা নিয়েছি।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গে হাহাকার ছিল, মঙ্গা লেগেই থাকত। আওয়ামী লীগ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের মঙ্গা দূর করে। উত্তরবঙ্গে যেন মঙ্গা না থাকে আমরা তার ব্যবস্থা করি। ২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসলে উত্তরবঙ্গে আবারও মঙ্গা দেখা দেয়। ২০০৮ সালে নির্বাচনের পর ক্ষমতায় এসে আবারও আমরা সেই মঙ্গা দূর করি।
প্রধানমন্ত্রী বলেন, বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করার জন্য ১৫ লাখ মেট্রিকটন খাদ্য ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে পর্যপ্ত খাদ্য মজুদ রয়েছে। আপনারা চিন্তা করবেন না। আওয়ামী লীগ বিজিবি, সেনাবাহিনী, পুলিশবাহিনী সবাই ত্রাণ বিতরণ করছে। জাতির পিতা এ দেশ স্বাধীন করে দিয়েছেন আমরাও গৃহহারা মানুষের ঘর-বাড়ি করে দিচ্ছি। বন্যার কারণে যত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নষ্ট হয়েছে, সবই সংস্কার করা হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা এবং এর মানুষের জন্য যা যা করা প্রয়োজন, তার সব করা হবে বলেও জানান তিনি।
রবিবার সকাল ১১টার দিকে দিনাজপুরে পৌঁছেন শেখ হাসিনা। সেখানে জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।এরপর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা হাই স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ আজ ভয়াল ২১ আগস্ট

সর্বশেষ - রংপুর বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads