ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মাথা গোঁজার অবলম্বন হারিয়ে অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন।

Shamol Bangla Ads

ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় আরেক বিপদ দেখা দিয়েছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
তীব্র ঠান্ডায় অঞ্চলটিতে গেল এক সপ্তাহে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জনই শিশু।

গাজা কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো মানুষকে এই তীব্র ঠান্ডা থেকে রক্ষা করতে পারছে না।
তীব্র শীতে এ পর্যন্ত ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও মারা গেছেন।

Shamol Bangla Ads

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের ৪৫ হাজার ৫৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৪৯ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads