হাতির পালের সঙ্গে সেলফি তুললেন আনুশকা

খবর টি পড়েছেন : ১৬৬
হাতির পালের সঙ্গে সেলফি তুললেন আনুশকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ডিভা আনুশকা শর্মার নতুন ছবি যব হ্যারি মেট সেজল। ছবির বক্স অফিস কালেকশন অন্য ছবির তুলনায় তেমন ভালো হয়নি।
শোনা যাচ্ছে, এখন প্রেমিক বিরাট কোহলির সঙ্গে শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন বলিউড ডিভা আনুশকা শর্মা। শুধু ছুটিই কাটাচ্ছেন না, হাতিদের পালের সঙ্গে সেলফিও তুলেছেন। আর সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ছবি দেখে বোঝা যাচ্ছে, হাতিদের থেকে দূরে থাকলেও, জন্তুদের তিনি বেশ ভালোই বাসেন। আর তা তার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বলিউড খানদের পিছনে ফেললেন প্রভাস! পরবর্তী সংবাদ চলে গেলেন নায়করাজ রাজ্জাক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads