বলিউড খানদের পিছনে ফেললেন প্রভাস!

খবর টি পড়েছেন : ১৬২
বলিউড খানদের পিছনে ফেললেন প্রভাস!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাহুবলির আকাশ চুম্বি সাফল্যের পর প্রভাস এখন ভারতীয় সিনেমার সুপারস্টার। প্রভাস এবার পরবর্তী সিনেমা ‘সাহো’-র জন্য প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন, সেরে নিয়েছেন লেনদেনের বিষয়টিও! বলিউডের খবর অনুযায়ী, প্রভাস ‘সাহো’র জন্য ৩০ নিচ্ছেন কোটি রুপি। অবাক হয়ে গেলেন শুনে? কিন্তু, বলিউডলাইফ ডট কম কিন্তু এমনই দাবি করেছে।
‘সাহো’তে প্রভাসের সঙ্গে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। প্রথমে ওই সিনেমায় প্রভাসের বিপরীতে আনুশকা শেঠির অভিনয় করার কথা থাকলেও, বাহুবলির ‘দেবসেনা’ বাতিল হয়ে যান। শোনা যায়, অানুশকার অতিরিক্ত ওজনের জন্যই নাকি তাকে ওই সিনেমা থেকে বিরত রাখা হয়েছে।
আর এরপরই ওই সিনেমায় প্রভাসের সঙ্গে শক্তি কাপুর কন্যা অভিনয় করবেন বলে জানা যায়। তামিল, তেলুগু এবং হিন্দি, এই তিন ভাষায় প্রভাসের সাহো মুক্তি পাবে বলেও জানা গেছে।সূত্র: জি নিউজ

Need Ads
পূর্ববর্তী সংবাদ একসঙ্গে নোবেল, বিপাশা ও তানিয়া পরবর্তী সংবাদ হাতির পালের সঙ্গে সেলফি তুললেন আনুশকা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads