মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পাইশকা ব্লকের পাইশকা গ্রামের কৃষক সবুজ মিয়ার বাড়ির আঙিনায় অনুষ্ঠিত ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রুমেল বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আতিকুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক। ওই মাঠ দিবসে ২ শতাধিক কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























