ads

রবিবার , ১৩ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখনও ভিসা হয়নি ২৩ হাজার ৮১৯ জন হজযাত্রীর

খবর টি পড়েছেন : ৩৬০
এখনও ভিসা হয়নি ২৩ হাজার ৮১৯ জন হজযাত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। নির্ধারিত এই সময়ের মধ্যে পাসপোর্ট জমা না হলে সৌদি দুতাবাস থেকে ভিসা করা সম্ভব হবে না। অথচ এখনও ২৩ হাজার ৮১৯ জন যাত্রীর ভিসা হয়নি। এর মধ্যে আশকোনা হজ অফিসে জমা হয়নি ২০ হাজার যাত্রীর পাসপোর্ট। ওইসব হজযাত্রীদের ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হজ অফিসার সাইফুল ইসলাম জানান, ২০ হাজার হজযাত্রীর পাসপোর্ট বিভিন্ন এজেন্সি মালিকের কাছে রয়েছে। রোববার পর্যন্ত হজযাত্রীদের পাসপোর্ট আশকোনা হজ ক্যাম্পে জমা না দেওয়ায় তাদের ভিসার জন্য আবেদন করতে পারছে না।
এদিকে ১৩ আগস্ট রবিবার হাইকোট নির্দেশ দিয়েছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে হজযাত্রা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা নিরসন ও ইতোমধ্যে যারা হজপালন করতে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তাদের হজযাত্রী নিশ্চিতের পদক্ষেপ নিতে। একই সঙ্গে এখন পর্যন্ত যাদের হজযাত্রায় শিডিউল বিপর্যয় হয়েছে এবং ভবিষ্যতে হবে তাদের জন্য উড়োজাহাজ ভাড়া করে হজে পাঠানোর নির্দেশ দেন হাইকোট।
সৌদি আরবের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জমিসহ বাড়ি পাচ্ছেন শেরপুরের সোহাগপুরের বিধবারা পরবর্তী সংবাদ বন্যায় ২০ জেলায় ক্ষতিগ্রস্ত পৌনে ছয় লাখ মানুষ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads