ads

বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রায়ে দ্বিমত থাকলেও আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৩
রায়ে দ্বিমত থাকলেও আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল : আইনমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের প্রতি দ্বিমত থাকলেও আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ দিয়েছেন, তাতে আমরা বিস্মিত হয়েছি। আমরা ধন্যবাদ জানাই ৪ বিচারপতিকে। তারা এ পর্যবেক্ষণে একমত হতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘ফ্যাক্ট ইন ইস্যুর বাইরে গিয়ে ১১৬ অনুচ্ছেদ সংবিধান পরিপন্থী আখ্যায়িত করে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তা যুক্তি নির্ভর নয়। বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত।’
আইনমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তি ও অসংগতি রয়েছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এক্সপাঞ্জ করার উদ্যোগ নিব।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে নয়, আমরা আইনগতভাবে মোকাবিলা করবো। রায়ে আমরা সংক্ষুব্ধ। তবে রিভিউয়ের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’
আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের দ্বন্দ্ব নেই। বরং বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার জন্য সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এদিকে বুধবার আইন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়কে ‘উদ্দেশ্যপ্রণোদিত, অপরিপক্ক ও পূর্বপরিকল্পিত’ বলে মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘মামলার মূল ইস্যুর বাইরে গিয়ে রায় এবং পর্যবেক্ষণে অনেক অযাচিত মন্তব্য করা হয়েছে, যা বাঞ্ছনীয় নয়।’
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, ‘মূল সংবিধানে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না, সেহেতু এটা রাখা সংবিধান পরিপন্থী।’
প্রসঙ্গত, উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়, যা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। এরপর সুপ্রিমকোর্টে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালে সংবিধানের ওই সংশোধনী ‘অবৈধ’ ঘোষণা করেন। গত ৩ জুন আপিল বিভাগে হাইকোর্টের ওই রায় বহাল রাখেন, যার পূর্ণাঙ্গ অনুলিপি ১ আগস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কায় ৭ জন নিহত পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads