স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে উদ্ভিদ বিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইলমা। ৪ আগস্ট শুক্রবার বিকেলে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রায় ৬শ শিক্ষার্থীর মধ্যে ইলমা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহত্তর ময়মনসিংহের ১শটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক রাউন্ডে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ওই তথ্য নিশ্চিত করেছেন।























