ঝিনাইগাতীতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগের তদন্ত

খবর টি পড়েছেন : ১৩৫
ঝিনাইগাতীতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগের তদন্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম জালাল উদ্দিনের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধনে উৎকোচ গ্রহণের অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ময়মনসিংহ অঞ্চলিক কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন ওই অভিযোগের তদন্ত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ জুলাই উপজেলা সদরের বাসিন্দা মো. নাজমুল হুদা ও আছিয়া বেগম প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিত আকারে উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম জালাল উদ্দিনের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধনে উৎকোচ গ্রহণের অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কাজ অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ অঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পার্থ প্রতীম দে ও লিখিত অভিযোগকারীসহ আরও ৮ জন অভিযোগকারী।
তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করে আমাকে অনুলিপি প্রদান করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ও লিখিত অভিযোগকারী ২ জন এবং উপস্থিত ৮ জনের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করা হয়েছে। তদন্তের বিষয়গুলো পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠাবেন। পরে কমিশন আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। তবে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কারো কাছ থেকে কোন টাকা নিইনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুগ ডাল আবাদের মাঠ দিবস পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads