স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে শেরপুরে সমাবেশ করেছেন শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহবায়ক মুহসীন আলী আকন্দ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, শাহজাহান আলী, নওশেদ আলী, নাসরিন আক্তার, কলেজ শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি তপন সারওয়ার, জেলা জমিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল হালিম মিয়া, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক শাহনুর হাবিব, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক কাজল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, শ্রীবরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোজাফর আলী, ঝিনাইগাতী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাজ উদ্দিন সাজু, উপজেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহবায়ক আমিরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, নকলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনসুর আলী, শিক্ষক নেতা আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জেলা শিক্ষক নেতা আইয়ুব আলী, জয়নাল আবেদীন, চতুর্থ শ্রেণি কর্মচারী শ্রমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকির হোসেন। ওইসময় সমাবেশকারীরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবিতে মৌন মিছিলে অংশ নেন। ওইসময় জেলার সকল উপজেলার শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রায় ৪ হাজার সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দসহ সদস্যরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গণে গিয়ে জড়ো হন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে ওই স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম।























