ads

সোমবার , ২৪ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ সফল মৎস্য চাষী পুরস্কৃত

খবর টি পড়েছেন : ২৮৫
শেরপুরে ৫ সফল মৎস্য চাষী পুরস্কৃত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়েছে। ২৪ জুলাই সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এরা হচ্ছেন সদরের ভাতশালা এলাকার মো. রইচ উদ্দিন, নকলার মো. আব্দুল গণি, শ্রীবরদীর মো. মাসুদুর রহমান, নালিতাবাড়ীর এম.এ হাকাম হীরা ও ঝিনাইগাতীর মো. সিরাজুল হক।
জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উর্ধ্বতন সহকারি পরিচালক আনোয়ারা বেগম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষীরা বক্তব্য রাখেন। মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত এসব মৎস্য চাষী এলাকায় মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রেখে চলেছেন বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সম্মাননা পেলেন ৩ মৎস্য চাষী পরবর্তী সংবাদ নকলায় মসজিদে সোলার প্যানেল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads