স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ১৮ জুলাই মঙ্গলবার শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস্য দপ্তর। জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক মৎস্য সম্পদ চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন জেলায় ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের গৃহিত কর্মসূচী বর্ণনা করে সেসব কর্মসূচী বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মাঝে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জানানো হয়, জেলায় প্রতি বছর মোট মাছের চাহিদা ৩১ হাজার মেট্রিক টন হলেও বর্তমানে উৎপাদিত হচ্ছে ২৯ হাজার ৭১৪ মে. টন। লোকবল সংকটের কারণে জেলায় মৎস্য দপ্তরের কার্যক্রম পালনে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। জেলায় মৎস্য কর্মকর্তা ১৫টি পদের মধ্যে তিনজন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ ৭টি পদ খালি রয়েছে। এসব পদ পূরণ হলে মৎস্য সম্পদ উন্নয়ন কার্যক্রম আরো জোরদার করা সম্ভব হতো।
























