ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাশরাফির বিকল্প নেই; যতদিন ইচ্ছা ও খেলবে : বিসিবি সভাপতি

খবর টি পড়েছেন : ১৮৮
মাশরাফির বিকল্প নেই; যতদিন ইচ্ছা ও খেলবে : বিসিবি সভাপতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিসিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগেই বলেছিলেন, বিসিবি চায় মাশরাফির যতদিন ইচ্ছা ততদিন খেলে যাবে। এবার খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং বললেন, টাইগার ক্যাপ্টেনের কোনো বিকল্প তৈরী হয়নি। তাই ম্যাশ যতদিন চান ততদিন তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। এর আগে বিসিবি সভাপতির একটি সংবাদ সম্মেলন থেকে কিছু অনলাইন মিডিয়ার কল্যাণে মাশরাফিকে সরিয়ে দেওয়ার গুজব ছড়িয়েছিল।
৩৩ বছর বয়সী টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা সবসময়ই বলে থাকেন যে, তিনি যতদিন খেলাটাকে উপভোগ করবেন ততদিন খেলে যেতে চান। তবে কোনো কোনো সংবাদমাধ্যমে মাশরাফি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাবেন- এমন নিউজ আসছিল। টি-টোয়েন্টি থেকে আকস্মিক অবসরের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। এবার বিসিবি সভাপতিই সব সংশয় দূর করে দিলেন।
১১ জুলাই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মাশরাফি যত দিন ইচ্ছা তত দিন খেলবে। তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই। মাশরাফির বিকল্পও এখনও তৈরি হয়নি। ‘
উল্লেখ্য, চোট জর্জরিত ক্যারিয়ারে তৃতীয়বারের মত জাতীয় ওয়ানডে দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে র‌্যাংকিংয়ের ৬ নম্বরে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। পাশাপাশি দারুণ ব্যবহার, অসাধারণ ব্যক্তিত্বের দ্বারা বোর্ড, সতীর্থ, কোচিং স্টাফ এবং অবশ্যই সমর্থকদের কাছে মাশরাফি তুমুল জনপ্রিয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই ম্যাচ হারলেই আমাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে:… পরবর্তী সংবাদ সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads