ads

সোমবার , ১০ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ারিং কোর্স বন্ধের পায়তাঁরার প্রতিবাদে স্মারকলিপি

খবর টি পড়েছেন : ২৪২
শেরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ারিং কোর্স বন্ধের পায়তাঁরার প্রতিবাদে স্মারকলিপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আলমগীর হোসেন, শেরপুর ॥ শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সারাদেশের ৬৪ টি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চালু হওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বন্ধের পায়তাঁরার প্রতিবাদে শেরপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের কাছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে হাফিজুর রহমান, রুবেল মিয়া, ফাতেমা বেগম ও আখি আক্তার ওই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, সরকারবিরোধী একটি কুচক্রী মহল ও প্রাইভেট পলিটেকনিক ব্যবসায়ীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বন্ধ করার জন্য পায়তাঁরা করছে এবং ইতোমধ্যে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেছে। সরকার যেখানে কারিগরি শিক্ষার হার বৃদ্ধি করে ২০% এ উন্নীত করতে চায়, সেখানে কতিপয় পলিটেকনিক ব্যবসায়ী নিজেদের ব্যবসায়ী স্বার্থ হাসিল এবং সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের ওই উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ পরবর্তী সংবাদ নকলায় বিদ্যুত সাবস্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads