নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে তাজেল মিয়া (৭) ও তানভীর মিয়া (৫) নামে ২ সহোদরের মৃত্যু হয়েছে। ৫ জুলাই বুধবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা তারাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের দিনমজুর লালচাঁন মিয়ার ছেলে।
জানা যায়, বাড়ির পাশের ব্রিজে খেলতে গিয়ে এক ভাই ডোবায় পড়ে গেলে আরেক ভাই তাকে উদ্ধার করতে যায়। ওইসময় ২ সহোদর ভাই ডোবার পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসীরা উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করা হয়।
























