ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১০

খবর টি পড়েছেন : ১৭৪
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটনায় আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ জনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহিন মিয়া জানান, মঙ্গলবার সকালে তল্লাশি শুরু হলে আরও এক যুবকের মরদেহ পাওয়া যায়।
সোমবার সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’ নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত হন অর্ধশত।
এর আগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার খবর পান তারা। জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে উদ্ধারকাজ শুরু করেন। কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে। ৪ তলা ভবনটির দোতলার কিছু অংশ খসে পড়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
তবে এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপহরণ নয়; স্বেচ্ছায় ভ্রমণে এসেছিলেন ফরহাদ মজহার: পুলিশ পরবর্তী সংবাদ নকলায় ৬ বছর ধরে শিকলবন্দী শিশু ঝন্টু

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads