ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণকে অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি।’ ১৯ সেপ্টেম্বর শনিবার গাজীপুরের ভোগড়া বাইপাসে আয়োজিত পথসভায় শফিকুর রহমান এ কথা বলেন। ১১ দলের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভা আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সমবেত জনতার উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনারা গণভোটে “হ্যাঁ” বলেছিলেন ৭০ ভাগ মানুষ। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে আপনাদেরকে অপমানিত করেছে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি।’

সরকার জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিএনপি এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে। পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’

Shamol Bangla Ads

জামায়াত আমির বলেন, ‘সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে আট দফা দাবিতে নেমেছি। জনগণের জন্য, জনগণের প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের এই লং মার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার দাবিতে, ইন্ডাস্ট্রির চাকা ঘোরানোর দাবিতে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে, পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দূর করার দাবিতে, রাস্তায় ঘাটে হাটে বাজারে টেম্পু স্ট্যান্ডে সর্বত্র চাঁদা বন্ধ করার দাবিতে। আমাদের এই লং মার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে। আমাদের এই লং মার্চ আধিপত্যবাদের বিরুদ্ধে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের দাবিতে।’

Need Ads