নালিতাবাড়ীতে দেশরত্ন জনঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী

খবর টি পড়েছেন : ২১০
নালিতাবাড়ীতে দেশরত্ন জনঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী ঘরানার লোকদের সমন্বয়ে গঠিত ‘দেশরত্ন জনঐক্য পরিষদ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন শুক্রবার বিকেলে উপজেলার তালতলা বাজারে এক শো-ডাউন ও জনসভার মধ্যদিয়ে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
‘দেশরত্ন জনঐক্য পরিষদ’ যোগানিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দেশরত্ন জনঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মোকছেদুর রহমান লেবু। ওইসময় তিনি তার বক্তব্যে বর্তমান সময়ের স্থানীয় রাজনৈতিক হালচাল ও কার্যক্রম নিয়ে সমালোচনা করে বলেন, ‘আগামী দিনে তারাগঞ্জ হাইস্কুল মাঠে ৩১ হাজার লোকের সমাগম ঘটানো হবে। ওই সভায় আগামী দিনে আমার রাজনীতি নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমি সে সিদ্ধান্তই মাথা পেতে নেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব লীগ (একাংশ) আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ সভাপতি আকাব্বর হোসেন, শ্রমিক নেতা হারুণ-অর-রশিদ, ছায়েদুল ইসলাম তরুণ, কামরুল হাসান জাবেদ, আব্দুল হান্নান তুলা, আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুব নেতা শফিকুল ইসলাম ও ছাত্র নেতা হারুন-অর-রশিদ।
এর আগে একটি সুদীর্ঘ মোটরসাইকেল শোভাযাত্রা নালিতাবাড়ী শহর থেকে তালতলা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে রক্তাক্ত পরবর্তী সংবাদ ছিয়াত্তরে পা রাখলেন মতিয়া চৌধুরী

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads