হালুয়াঘাটের ৩৭ বস্তা ভিজিএফের চাল নালিতাবাড়ীতে আটক, গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১৪৩
হালুয়াঘাটের ৩৭ বস্তা ভিজিএফের চাল নালিতাবাড়ীতে আটক, গ্রেফতার ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ঈদের দিন গভীর রাতে হালুয়াঘাট থেকে ৩৭ বস্তা ভিজিএফের চাল নালিতাবাড়ীতে এনে এক ব্যবসায়ীর গুদামে রাখার সময় পুলিশ চালসহ রিয়াজউদ্দিন (৩০) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে হালুয়াঘাটের ডুরাইল গ্রামের শরাফউদ্দিনের ছেলে। ওই ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করে নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। ২৮ জুন বুধবার আটক ট্রলি ড্রাইভারকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার ডুরাইল থেকে ভিজিএফ চাল এনে নালিতাবাড়ীর উত্তর বাজারের ইন্তাজ আলী ইন্তার গুদামে রাখা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গুদামে অভিযান পরিচালনা করে। রাত সাড়ে বারটার দিকে পুলিশ ঘটনাস্থলে এলে কালোবাজারীরা চাল ফেলে রেখে পালিয়ে যায়। ওইসময় ট্রলি চালক রিয়াজউদ্দিনকে আটক করে পুলিশ। পরে সরকারি সিলমোহরকৃত ৩৭ বস্তা (১৪১০ কেজি) চাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফসিহুর রহমান বলেন, এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় বিজিবি সদস্যসহ… পরবর্তী সংবাদ শেরপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads