ads

বুধবার , ২১ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৪শ পিছ ইয়াবাসহ সাইফুল ইসলাম শিপন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে সদর উপজেলার মুন্সিরচর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিপন স্থানীয় বাক্কি মিয়ার ছেলে। বুধবার দুপুরে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বৃহস্পতিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্যক্রমে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর স্কোয়াড কমান্ডার, সিনিয়র এএসপি রাজীব কুমার দেবের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম শিপনকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ৪শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads