ads

শনিবার , ১৭ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র ॥ ভীতি-আতঙ্কে অন্যত্র আশ্রয়

খবর টি পড়েছেন : ২৪৪
শেরপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র ॥ ভীতি-আতঙ্কে অন্যত্র আশ্রয়
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরে এক প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে বাসা-বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে ওই উচ্ছেদ ষড়যন্ত্রে মুক্তিযোদ্ধা পরিবারটি এখন অসহায় হয়ে বিভিন্ন মহলের দ্বারস্থ হচ্ছে। শনিবার দুপুরে শহরের চাপাতলী এলাকায় ওই মুক্তিযোদ্ধা পরিবারের বাসা-বাড়িতে গেলে দেখা যায় এক করুণ দশা।
জানা যায়, ১৯৯৯ সনের দিকে শেরপুর শহরের চাপাতলী মহল্লায় একটি দাগের ১৫ শতক জমির মধ্যে ৫ শতক জমি ক্রয় করে তাতে বাসা-বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন তৎকালীন জেলা জজ আদালতের সেরেস্তাদার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ মিয়া। প্রায় একই সময়ে ওই দাগের আরও ৫ শত জমি খরিদ করেন জনৈক আলী হোসেন। ওই দাগের অবশিষ্ট ৫ শতাংশ জমি নিয়ে মূল মালিকদের মধ্যে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। ওই অবস্থায় মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ মিয়া মারা গেলে তার স্ত্রী এডভোকেট হাসনারা বেগম ২ পুত্র ও ৩ কন্যাকে নিয়ে ওই বাসাবাড়িতে বসবাস করে আসছিলেন। ওই অবস্থায় ২০১৪ সালের মাঝামাঝিতে প্রয়াত মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহর ২ পুত্র আহসান হাবিব পলাশ ও মাহমুদুল হাবিব পলিন তাদের মা এডভোকেট হাসনারা বেগমের অজান্তে ওয়ারিশমূলে আড়াই শতক ভূমি সদর উপজেলার মুন্সীরচর এলাকার বাসিন্দা, সেনাসদস্য মনসুর আলীর কাছে বিক্রি করে ফেলেন। সম্প্রতি মূল মালিকদের মামলায় উচ্চ আদালত সুশীল চন্দ্র ঋষি গংদের অনুকূলে ডিক্রী দেওয়ায় তা তাদের অনুকূলে দখল বুঝিয়ে দেওয়া হয়। ওইসময় মামলার তর্কিত ভূমি না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা পরিবারের স্বত্ত্বদখলীয় এক শতক জমি সুশীল ঋষি গংদের দখলে চলে যায়। এর পরপরই ক্রয়সূত্রের মালিক সেনাসদস্য মনসুর আলী ওই এক শতাংশ বাদে অবশিষ্ট ৪ শতাংশের মধ্যে আড়াই শতাংশের দখল নিয়ে নেন। ফলে মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দাঁড়ায় দেড় শতাংশে। কিন্তু বাসা-বাড়ির সমস্ত মালামাল ওই অবশিষ্টাংশে রেখে দেওয়ার কারণে কোনরকম মাথা গোজার ঠাইটুকু নেই ওই পরিবারের।
খবর পেয়ে শনিবার দুপুরে প্রকৃত অবস্থা সরেজমিনে দেখতে যান জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধারসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক। ওইসময় কান্নাকাটি করে সবকিছু দেখাচ্ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা পতœী শারীরিক অসুস্থ্যতায় বিপর্যস্ত এডভোকেট হাসনারা বেগম। ওইসময় তিনি অভিযোগ করে বলেন, আমাকে না জানিয়ে ছেলেদের নানাভাবে ফুসলিয়ে বসতঘরসহ সেনা সদস্য মনসুর আড়াই শতক জমি লিখে নিলেও এক পর্যায়ে তাকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি তার দখল থেকে ১ শতক জমি মূল মালিকরা অন্যায়ভাবে নিয়ে নেওয়ায় এখন তিনি আমার জায়গায় ঢুকে পড়েছেন। এজন্য তিনি প্রভাবশালী মহলের শেল্টারে অনেক জনবল নিয়ে ভাঙচুর ও তান্ডব চালিয়ে তাকে আংশিক উচ্ছেদ করেছেন। একটু জায়গা থাকলেও সেখানে সমস্ত মালামাল ঢুকিয়ে দেওয়ায় সেখানে আর মাথা গোজার জায়গাটুকু অবশিষ্ট নেই। ফলে মেয়ের ভাড়া বাসায় তাকে আশ্রয় নিতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাসায় উপস্থিত থাকা সেনা সদস্য মনসুর আলী মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছু জায়গা মূল মালিকদের ডিক্রীমূলে চলে যাওয়ায় অবশিষ্টাংশের মধ্যে আমার ক্রয় করা অংশ বুঝে নিতে হয়েছে। এরপরও তারা জেলা বারে অভিযোগ করায় আমরা সেখানে যাব এবং শান্তিপূর্ণ ফয়সালা হলে অবশ্যই মেনে নেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গিরা পৃথিবীর সমস্ত সভ্যতার শত্রু ॥ নালিতাবাড়ীতে মতিয়া… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads