ads

শনিবার , ১৭ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত ডিআইজির সংবর্ধনা ১৯ জুন

খবর টি পড়েছেন : ২২৯
শেরপুরে নবাগত ডিআইজির সংবর্ধনা ১৯ জুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের নবাগত ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে সংবর্ধনা দিতে যাচ্ছে শেরপুর জেলা পুলিশ। ১৯ জুন মঙ্গলবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইনস ভবনে ওই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে নবাগত ডিআইজি নিবাস চন্দ্র মাঝি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি। অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ও বিভাগের আওতায় অন্যান্য জেলার পুলিশ সুপারগণসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

Shamol Bangla Ads

সংবর্ধনা অনুষ্ঠানের পর জেলা পুলিশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন নবাগত ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
উল্লেখ্য, ৮ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পালনকালে বদলি হয়ে ময়মনসিংহে দ্বিতীয় ডিআইজি হিসেবে যোগদান করেন নিবাস চন্দ্র মাঝি। চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী নিবাস চন্দ্র মাঝি ১৯৮৯ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিভিন্ন সময় তিনি পাবনা, কক্সবাজার, শেরপুর, চাপাইনবাবগঞ্জ, জিআরপি ও চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ড্রাগনফল গাছে ফুলের হাসি ॥ স্বপ্ন বুনছেন… পরবর্তী সংবাদ শেরপুরে শিশুদের জমজমাট ঈদ বাজার

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads