স্টাফ রিপোর্টার ॥ রমজান মাস জুড়েই ধারাবাহিক ইফতার মাহফিলের অংশ হিসেবে শেরপুরে এবারও সর্ববৃহৎ ইফতার মাহফিল হয়েছে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এ। ১৭ জুন শনিবার শহরের নারায়ণপুরস্থ জিহান ভবনে আয়োজিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। ইফতার মাহফিলে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান মেহমান হিসেবে শরিক হন। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। জেলা প্রশাসনের পক্ষে মূল মঞ্চে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
ইফতার মাহফিলে আরও শরিক হন পৌর মেয়র গোলাম মোহ্ম্মাদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ও এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বাবর এন্ড কোং এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসেম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন, জেলা বিএমএ’র সভাপতি এমএ বারেক তোতা, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ এটিএম মামুন জোস, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, এডভোকেট আব্দুল মান্নান, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হায়দর আলী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন প্রমুখ।
আমন্ত্রিত মেহমানদের ইফতারী ও আতিথেয়তায় ব্যস্ত ছিলেন ইদ্রিস এন্ড কোম্পানী প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস, জিহান অটোরাইস মিলস লিঃ এর চেয়ারম্যান ইয়াইয়া গুলজার মোঃ জিহান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, মহাব্যবস্থাপক মোঃ বাহাউদ্দিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাদিরসহ অন্যান্য কর্মকর্তারা।























