ads

বুধবার , ১৪ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৩২ হতদরিদ্র পেল সমাজসেবার আর্থিক সহায়তা

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে ১৩২ হতদরিদ্র পেল সমাজসেবার আর্থিক সহায়তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা সমাজকল্যাণ পরিষদের আওতায় ১৩২ হতদরিদ্রের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সহায়তা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা বাবদ ১২৭ জনের হাতে নগদ ২ থেকে ৩ হাজার টাকা এবং ৫ জন প্রতিবন্ধীর হাতে প্রতিটি ৮ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার এবং জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলা সমাজকল্যাণ পরিষদের বিশেষ সহায়তার আওতায় গরিব-অসহায়, অসুস্থ্য, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওই নগদ টাকা ও হুইল চেয়ার মিলে ব্যয় হয়েছে ৩ লাখ ২২ হাজার টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মোটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads