ads

মঙ্গলবার , ১৩ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

খবর টি পড়েছেন : ১৬২
নালিতাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধকল্পে উপজেলা পর্যায়ে শিশু ও নারীদের মানব সম্পদে পরিণত করার উপায় অনুসন্ধানের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুল্লাহ।
ইউনিসেফ এর সহযোগিতায় ‘লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড এম্পাওয়ারমেন্ট’ প্রকল্পের অধীনে আয়োজিত কর্মশালায় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, ধর্মীয় নেতা ও শিক্ষক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ২৩ দুঃস্থ শিশু পেল প্রথম আলো বন্ধুসভার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads