শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

খবর টি পড়েছেন : ২৭১
শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সেমিনারে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ড, মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন অপরাধ ও সেগুলোর শাস্তির বিষয়ে ভিডিও চিত্র প্রদশন করেন সহকারী কমিশনার মেজবা উল আলম ভুইয়া। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার বিভাগের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ৬ ব্যক্তিকে সমাজসেবার অনুদানের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads