নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশী কিশোরকে ফেরত দিল বিএসএফ

খবর টি পড়েছেন : ২২৬
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশী কিশোরকে ফেরত দিল বিএসএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ২২ দিন কারাভোগের পর রফিক মুন্সি (১৬) নামে এক বাংলাদেশী কিশোরকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি(বিএসএফ)। ৮ জুন বৃৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ওই কিশোরকে বডারগার্ড অব বাংলাদেশ( বিজিবি) এর কাছে হস্তান্তর করে। সে জয়পুরহাট জেলার পাচঁ বিবি থানার বাসকুর গ্রামের মোয়াজ্জেম মুন্সি ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, রফিক মুন্সি গত ১৫ মে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পুড়াগাওঁ ইউনিয়নের শান্তিপুর সীমান্তবর্তী এলাকায় বেড়াতে আসে। এসময় সে ভুলক্রমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রফিককে আাদালতের মাধ্যে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখানে সে ২২ দিন কারাভোগের পর বুধবার মুক্তি পায়।
পরে বৃহস্পতিবার উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে রফিক মুন্সিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এসময় ভারতের তুরা জেলার ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলমসহ বিএসএফ ও বিজিবির কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম, বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দলিত ঋষি সম্প্রদায়ের বসতভিটা ও মন্দির রক্ষার… পরবর্তী সংবাদ শেরপুরে ‘সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ : প্রত্যাশা ও করণীয়’…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads